Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে : রুহুল কবির রিজভী

BN DESK
05 December 2025, 06:21 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  বড় ধরণের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসের রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার কুড়িগ্রামে নিজ পাড়ার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার বিষয়ে তিনি আরও বলেন, এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও স্থানীয় মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা: মোঃ ইউনুছ, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে : রুহুল কবির রিজভী

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার