Logo
ট্রেন্ডিং: বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেফতার এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর জালিয়াতি মামলায় বগুড়া সোনাতলার ছাইফুল কারাগারে, স্ত্রীর জামিন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সব সময় মনে রাখতে হবে। বিএনপি হলো সেই রাজনৈতিক দল যে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 


বিএনপি মহাসচিব বলেন, বিএনপি হলো সেই রাজনৈতিক দল যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রুপকল্প দিয়েছিলেন। ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙ্গে গেছে। প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সব রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য,  নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক জিয়া ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।

বিএনপির নেতাকর্মীদের কাছে প্রত্যাশার কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করবেন। যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে। তেমনি অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার