Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার : আল্লামা মামুনুল হক

BN DESK
10 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কেউ যদি আগামীর বাংলাদেশকে ইসলাম পন্থিদের এই ত্যাগ, কুরবানি, তাদের জুলুম এবং নির্যাতনের এই ইতিহাস মুছে ফেলে আবার যদি ৭২ এর ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেয়ার কোন পাঁয়তারা করে তাহলে রাজপথে মোকাবেলা করতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন। এই অন্যায় এবং অবিচারের মুখে ২৪ এর গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা, এদেশের ইসলামী রাষ্ট্রকামী জনতা অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।

তাদের শাহাদাতের বিনিময়ে ২৪এর বিপ্লব সফলতা লাভ করেছে। কাজেই আগামীর বাংলাদেশ এই কথাগুলোকে মনে রেখেই চলবে এবং আমরা সেভাবেই বাংলাদেশকে পরিচালনা করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় আগামীর ইসলামের বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই।

পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এসএম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতাকর্মীরা। পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার : আল্লামা মামুনুল হক

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার