Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

BN DESK
15 December 2025, 08:45 PM পড়তে ১ মিনিট

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।

উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণ ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শই বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাসুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার