Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

BN DESK
22 November 2025, 02:32 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা হলেন-নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। 

শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরুজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একই পরিবারের আপন দুই ভাই। ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এসময় পথে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে তাতে পা লাগলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান। তখন তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার