Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএলের ১২তম আসরের নিলাম শুরু

BN DESK
30 November 2025, 07:24 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম শুরু হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই নিলাম অনুষ্ঠান।

ক্রিকেটপ্রেমীদের উত্তাপ এবার আরও বেড়ে গেছে নিলাম পদ্ধতি ফিরে আসায়। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।

প্রথম দুই আসরে নিলাম থাকলেও এরপর বহু বছর ধরে ড্রাফট পদ্ধতিতে দল গঠনের প্রক্রিয়া চলেছিল। এবার সেই পুরোনো উত্তেজনাকর পদ্ধতি ফিরিয়ে আনায় সমর্থকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে বাড়িয়েছে।

এবারের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে হবে বাধ্যতামূলকভাবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ রাখতে পারবে।

স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশনা। নিলাম থেকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় কিনতে হবে প্রতিটি দলকে। নির্ধারিত ক্যাটাগরি থেকে কিনতে হবে খেলোয়াড়-‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ থেকে কমপক্ষে ছয়জন এবং ‘ই’ ও ‘এফ’ থেকে কমপক্ষে চারজন। এ ছাড়া বিদেশি তালিকা থেকেও কমপক্ষে দুইজন খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে।

নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। যারা টেলিভিশনে দেখতে পারবেন না, তারা মোবাইল ফোনেও দেখতে পারবেন নিলাম। বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছে। ফলে ঘরে অফিসে বা বাইরে যে কোনো জায়গা থেকেই সহজেই উপভোগ করা যাচ্ছে নিলামের উত্তেজনা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বিপিএলের ১২তম আসরের নিলাম শুরু

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার