Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

BN DESK
05 December 2025, 03:49 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কদিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চমকপ্রদভাবে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিনের আগমনে প্রধানমন্ত্রী নিজেই বিমানবন্দরে উপস্থিত হন। এরপর পুতিন প্লেন থেকে নামার পর তাকে জড়িয়ে ধরেন মোদী। করেন শুভেচ্ছা বিনিময়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, এই ব্যক্তিগত উদ্যোগে মোদী প্রোটোকল ভেঙেছেন এবং এই অপ্রত্যাশিত অভিনন্দন রুশ প্রতিনিধিদলকে বিস্মিত করেছে। তারা আগে থেকে মোদীর সরাসরি স্বাগত জানানোর পরিকল্পনার বিষয়ে জানতো না।

বিজেপিও এক্স–এ পোস্ট করে জানিয়েছে, সাধারণ নিয়মের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই পুতিনকে স্বাগত জানিয়েছেন।

দুই দিনের সফরে পুতিন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার রাতে পুতিন ও মোদী ব্যক্তিগত ডিনারে মিলিত হবেন। যদিও বিস্তারিত জানা যায়নি, ডিনারটি হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার