Logo
ট্রেন্ডিং: বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান নরসিংদীতে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরি মেরে হত্যা ভূমিকম্পে ঢাকা শহরের নিরাপত্তা কোথায় শিশুদের খেলাধুলা কেনো প্রয়োজন

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে ফুটবলাররা

R
নিজস্ব প্রতিবেদক
28 October 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলনে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন দেশে ফেরার অপেক্ষায় আছে। ত্রিভুবন এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চড়েছেন সবাই। 

জামাল ভূঁইয়ারা বৃহস্পতিবার সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমান বাহীনির একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে এখন ঢাকায় ফেরার পথে। বেলা ৩টার মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দল ও সাংবাদিকদের। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

এদিকে, ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আটকে পরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশ্যে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।’

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু  আন্দোলন ও সহিংসতার কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে ফুটবলাররা

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার