Logo
ট্রেন্ডিং: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬৩, ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪ বগুড়ায় পুলিশ পরিচয়ে লোটো শো-রুমের ম্যানেজারকে অপহরণ করে হত্যা, তিনজন আটক ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা

বিয়ার পানের বয়স কমাতে চায় দিল্লি সরকার

R
নিজস্ব প্রতিবেদক
20 October 2025, 07:30 PM পড়তে ১ মিনিট
বিয়ার পানের বয়স কমাতে চায় দিল্লি সরকার

দিল্লি সরকার বিয়ার পান করার আইনি বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে রাজধানী দিল্লিকে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যে আনা এবং অবৈধ মদ বিক্রি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য।

চলতি সপ্তাহে দিল্লির আবগারি নীতি পর্যালোচনার সময় উচ্চপর্যায়ের এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বর্তমানে, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদসহ এনসিআর অঞ্চলের অন্যান্য শহরে মদ পানের আইনি বয়স ২১ বছর হলেও দিল্লিতে তা ২৫ বছর। ফলে রাজধানীতে অবৈধভাবে মদ বিক্রির প্রবণতা বেড়েছে বলে মনে করছে প্রশাসন। নতুন এই বয়সসীমা চালু হলে কালোবাজারি কমবে এবং সরকারের রাজস্বও সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

সরকার দিল্লিতে মদের বিক্রয় ব্যবস্থায় পরিবর্তনের বিষয়েও চিন্তাভাবনা করছে। বর্তমানে কেবল রাজ্য-চালিত করপোরেশনগুলো মদের দোকান পরিচালনা করে। তবে একটি হাব্রিড মডেলের প্রস্তাব বিবেচনায় রয়েছে, যেখানে বেসরকারি খাতের অংশগ্রহণও থাকবে।

২০২২ সালে বেসরকারি খুচরা বিক্রেতাদের অনুমতি দেওয়া নীতি দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়। এরপর থেকেই শুধু সরকার-নিয়ন্ত্রিত বিক্রয়ব্যবস্থাই বহাল রয়েছে।

এক কর্মকর্তা জানায়, দিল্লি আবগারি আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত বয়সের আগে মদ পানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো বিক্রয়ব্যবস্থাকে আধুনিক করে আরও স্বচ্ছতা আনা।

এই নীতি সংস্কার বিষয়ক একটি উচ্চ পর্যায়ের কমিটি এরই মধ্যে এই খাতের অংশীদারদের সঙ্গে পরামর্শ শুরু করেছে। কমিটি জাতীয় ও আন্তর্জাতিক প্রিমিয়াম ব্র্যান্ডের সহজলভ্যতা নিয়েও কাজ করছে। কারণ বর্তমানে দিল্লিতে ঘাটতির কারণে অনেকেই মদ কিনতে পার্শ্ববর্তী রাজ্যে যান। সূত্র: হিন্দুস্তান টাইমস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

বিয়ার পানের বয়স কমাতে চায় দিল্লি সরকার

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার