Logo
ট্রেন্ডিং: রংপুরের গঙ্গাচড়ায় তীব্র শীতে জবুথবু গবাদিপশু, বিপাকে গৃহস্থরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান বগুড়ায় গাছের গুড়ির মধ্যে মিললো ৩৬ কেজি গাঁজা, মাইক্রোবাসসহ কারবারি গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

চার বছর আগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেন ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫। শুনানিতে সন্তুষ্ট হয়ে এবং অভিযোগ গঠনের সময় মামলার ম্যারিট বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। 

 

তবে কারাগারে থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়। এ সময় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অবশ্য পরবর্তী সময়ে তিনি জামিনে ছিলেন।

মামলায় আখতারের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুকসহ অন্যান্য আইনজীবী।

 

অব্যাহতির বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনও চলমান। তিনি যে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার