Logo
ট্রেন্ডিং: গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে আটক ১২ তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক গুলশানে বিএনপির নির্বাচনি কল সেন্টার উদ্বোধন সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

বিশেষ ফ্লাইটের অপেক্ষায় কাঠমান্ডু বিমানবন্দরে জামালরা

R
নিজস্ব প্রতিবেদক
25 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
বিশেষ ফ্লাইটের অপেক্ষায় কাঠমান্ডু বিমানবন্দরে জামালরা

স্পোর্টস ডেস্ক : নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। বুধবার সন্ধ্যার আগে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

কাঠমান্ডুতে আটকে পড়া জাতীয় দলের ফুটবলাররা বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও ফেরত আসতে পারতেন। কিন্তু তারা এতটা সময় অপেক্ষা করতে চাইছেন না। কারণ পরিস্থিতি কখন কোনদিকে যায়, বলা যায় না। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটের অপেক্ষায় আছেন ফুটবলাররা। বাফুফে থেকে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা। ঢাকা থেকে সেই বিমান যাবে। ফুটবলাররা যেন সকাল সাড়ে ৯টা বা ১০টার মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রস্তুত থাকেন সেই নিদের্শনা দেওয়া হয়েছে। ফুটবলাররা এখন বিমানবন্দরে অপেক্ষা করছেন। তবে বিশেষ বিমান কখন কাঠমান্ডু পৌঁছবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ‘আমরা ঢাকার নির্দেশ পেয়ে বিমানবন্দরে এসে ইমিগ্রেশন কমপ্লিট করে অপেক্ষা করছি। যদিও জানি না কখন বিমান আসবে, কখন দেশে ফিরতে পারব। তবে এতটুকু বলতে পারি, আজই ফিরছি আমরা।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

বিশেষ ফ্লাইটের অপেক্ষায় কাঠমান্ডু বিমানবন্দরে জামালরা

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার