Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকছে চমকপ্রদ আয়োজন

BN DESK
03 December 2025, 09:11 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র। এবার ড্র অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ও ঝলমলে সব আয়োজন। শুধু পট থেকে বল তোলার আনুষ্ঠানিকতা নয়, লাখো দর্শককে আনন্দ দিতে মঞ্চে উপস্থিত থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমি–জয়ী টেলিভিশন তারকা হাইডি ক্লুম এবং মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। পাশাপাশি মঞ্চ মাতাতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজও।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের ড্র ইভেন্টেও অংশ নিয়েছিলেন ক্লুম। দুই দশক পর আবার একই ধরনের আয়োজনে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এই তারকা বলেন, ‘পুনরায় ফাইনাল ড্র উপস্থাপনার সুযোগ পাওয়া দারুণ অনুভূতির। ২০ বছর আগে নিজের দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো আয়োজনের শক্তি বিশ্বকে একত্রিত করতে পারে। তিন স্বাগতিক দেশ এবং ৪৮ দলের এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারা সত্যিকারের গৌরব।

দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার।

ড্র শেষে পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে। তবে ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে। ফাইনাল ড্রয়ের অনুষ্ঠান ফিফাডটকম ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সম্প্রচার করা হবে। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকছে চমকপ্রদ আয়োজন

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার