Logo
ট্রেন্ডিং: গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক একটি সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে : ডেনমার্ক সুপার কাপের হার জাবি আলোনসোর জন্য সতর্কবার্তা ইরানের নেতারা বৈঠকে বসতে চান : ট্রাম্প ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বড় জয় আর্সেনালের

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

R
নিজস্ব প্রতিবেদক
01 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে নেইমার। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে তিনি, সেসময় বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান সুপারস্টার।

এ বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারের কিন্তু চোটের কারণে তাকে শেষ মুহূর্তে বাদ দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা এখনও আছে, তবে শর্ত সহকারে। কোচের শর্ত হলো, নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি পুরোপুরি ফিট আছেন এবং বিশ্বকাপ শুরুর আগে এ শর্ত পূরণ করতে পারলেই তবে তিনি দলে জায়গা পাবেন।

কোচ আনচেলত্তি বলেন,‘নেইমার কেমন খেলে সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। তবে বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হবে। যদি নেইমার সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।’

ফিট থাকলে নেইমারকে আক্রমণাত্মক মিডফিল্ডার অথবা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান আনচেলত্তি। তিনি আরও বলেন,‘আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই।’

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করলেও এর আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার