Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিশ্বকাপ হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ

BN DESK
18 November 2025, 05:19 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশ নিতে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। অনূর্ধ্ব ২১ বয়সীদের বিশ্বকাপের আসরে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে।

২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’–গ্রুপে। সেখানে প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

যুব বিশ্বকাপ হকিতে লড়াকু নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মেহরাব হাসান সামিন। তিনি বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আমরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’

হকি দলের অন্যতম সদস্য মো. মেহেদী হাসান দলের সঙ্গে যাননি। গতকাল তার ডেঙ্গু ধরা পড়ায় বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বিশ্বকাপ হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার