Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘কনটেন্ট ক্রিয়েটর’ তালিকায় বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান

BN DESK
18 January 2026, 02:23 PM পড়তে ১ মিনিট

আজকের বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম।রোববার (১৮ জানুয়ারি) সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। ‘ট্রাম্প টিম’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ অবস্থান করছেন যথাক্রমে তালিকার ৭১ ও ৭৬তম স্থানে।প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

‘কনটেন্ট ক্রিয়েটর’ তালিকায় বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার