Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

BN DESK
30 December 2025, 02:55 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তার এ মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, পাশাপাশি বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ২০২৫ সালের শুরুতে লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস অবস্থান করেন। পরে তিনি দেশে ফিরে আসেন। খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এবং কয়েক দশক ধরে দুই নেত্রীর মধ্যে ক্ষমতার পালাবদল ঘটে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটি জানায়, আমাদের প্রিয় জাতীয় নেত্রী আর আমাদের মাঝে নেই। বিএনপি আরও জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। দলটির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার