Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিয়ের আগে ক্যান্সার পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের

BN DESK
02 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

বিয়ে ও চাকরির মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ক্যান্সার পরীক্ষা স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। এটি প্রয়োগ করা সম্ভব হলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করা সম্ভব হবে বলেও মনে করেন তারা। 

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস–২০২৫-এর সমাপনী দিনে বিশেষজ্ঞরার এই প্রস্তাব জানান।

সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন আয়োজকরা। সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এএফএম কামাল উদ্দিন। ‍তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৮৪ হাজার ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য অন্তত ২০৯টি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন। কিন্তু দেশে আছে মাত্র ২৯টি।

এই সীমিত সক্ষমতায় বিপুলসংখ্যক রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, যা মৃত্যুহার বাড়িয়ে দিচ্ছে। এই বিশেষজ্ঞ মনে করেন, ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে বিভাগীয় পর্যায়ে নতুন রেডিওথেরাপি ইউনিট স্থাপন জরুরি। এর সাথে স্ক্রিনিং বাধ্যতামূলক করলে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের হার বহুগুণে বাড়বে।

এসময় আরেক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এম. সাইফুল হক জানান, ক্যান্সার চিকিৎসায় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে ইনিশিয়াল ব্যয় নয়, ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে এই খাতকে বিবেচনা করতে হবে। সেই সাথ এ রোগের হার কমিয়ে আনতে সচেতনতার ওপর জোর দেন তিনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিয়ের আগে ক্যান্সার পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার