Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

BN DESK
13 December 2025, 09:26 PM পড়তে ১ মিনিট

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং দলের কার্যালয় আলোকসজ্জায় সজ্জিতকরণ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
 
দিবসটি উপলক্ষে একই দিন সকাল ৯টায় বিএনপির জাতীয় নেতারাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ ছাড়াও ১৪ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 
মহান বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
 
 
সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতারাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল সাড়ে ৯টায় দলের জাতীয় নেতারাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
 
এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে এবং সারা দেশের স্থানীয় সুবিধামতো বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি গৃহীত কর্মসূচিগুলো সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার