Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বুধবার সিলেট যাবেন এম এ মালেক

BN DESK
23 October 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সিলেট যাবেন বুধবার। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন এম এ মালিক।

এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যানার প্লাকার্ড ও স্লোগান দিয়ে বিমানবন্দরে এম এ মালেককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত হয়ে এম এ মালেক জানান, পহেলা অক্টোবর বুধবার বিকাল ৩ টায় সিলেটে যাবেন।

এছাড়া, তিনি সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে শহরে গিয়ে পূজার মন্ডপ পরিদর্শন করবেন বলেও জানান। তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।”

উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ থেকে লন্ডন যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

বুধবার সিলেট যাবেন এম এ মালেক

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার