Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বৃহত্তর কুমিল্লা সমিতির মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

BN DESK
04 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা, অভিষেক অনুষ্ঠান ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতি সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রামে। নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। আজীবন সদস্যদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মতিউর রহমান, প্রধান উপদেষ্টা, বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম এবং উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও ব্যাপস্থাপনা পরিচালক। 

প্রধান উপদেষ্টা, জনাব মতিউর রহমান, বার্ষিক সাধারণ সভায়, নবনির্বাচিত সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জনাব শাহ আলম সহ অনান্য সম্পাদক পদে মোট ২১ সদস্যর কার্যকরী কমিটি (২০২৫-২৬) এবং ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টাপরিষদ এর সদস্যদের শপথ পাঠ করান । উক্ত অভিষেক অনুষ্ঠানে ৭১ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান করা হয়।

চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর কুমিল্লা সমিতির প্রায় ৮০০ শতাধিক আজীবন সদস্য ও ৭১ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমের নৈশ্যভোজের আপ্যায়ণ করা হয়। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বৃহত্তর কুমিল্লা সমিতির মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার