Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা

BN DESK
16 January 2026, 10:31 PM পড়তে ১ মিনিট

করতোয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠন ছাড়াও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এসব দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.....

বোদা (পঞ্চগড়): পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সকল পূজা মন্ডপের পুরোহিত, পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন সম্প্রদায়ের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে জেলার বোদা উপজেলার মেনাগ্রাম ফরহাদ হোসেন আজাদের উঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। হিন্দু ধর্মীয় নেতা ডা. দ্বিজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফন্টের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, সদস্য সচিব প্রেমাশিষ রায় প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়াম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা, পরেশ চন্দ্র রায় প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা): আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, সহÑসভাপতি(জেলা বিএনপি) ও ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটাÑফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মো. ফারুক আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলীয় নেতাকর্মীরা।

আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা গোপালবাটি ঈদগাহে দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, ছাত্রদল নেতা শাব্বির আহমদ আদর প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম (ভিপি), সাজ্জাদ আলী টিটু, আরিফ কাউসার, এ.কে.এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চাটমোহর (পাবনা): আজ শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার গুনাইগাছা ৬ গ্রাম সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এবং ধুলাউড়ি রামনগর সম্মিলিত আল-মাকরাজুল সালাফি হেফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

চাটমোহর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব, ডা. জিল্লুর রহমান, আব্দুল কুদ্দুস সাহাবুলসহ অনেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার