Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বেরোবি ছাত্রদলের ইয়ামিন সভাপতি ও জহির রায়হান সাধারণ সম্পাদক

BN DESK
29 November 2025, 10:52 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

 গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কমিটি অনুমোদন করেন। প্রায় ৫বছর পর ত্যাগী-নির্যাতিত ও বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথের পরিক্ষিতদের দিয়ে কমিটি দেয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি।

নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়ামিন জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে  একটি ছাত্র সংগঠন যখন গুপ্ত রাজনীতি করেছে, তখন ক্যাম্পাসে আওয়ামী হায়েনাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে ছাত্রদল। আমি নিজে অসংখ্যবার হামলা-মামলার শিকার হয়েও কখনো রাজপথ ছেড়ে যাইনি। দল আমাকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বেরোবি ছাত্রদলের ইয়ামিন সভাপতি ও জহির রায়হান সাধারণ সম্পাদক

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার