Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বেলারুশে সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বেলারুশে সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়া স্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ সময়, মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র-সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সবশেষ, মহড়ায় উপস্থিত বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, আগস্টের শেষ দিকে কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী। অঞ্চলটির ৪১টি স্থানে চলা এ মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের লাখেরও বেশি সেনা সদস্য। এর আগে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের সাথে ক্রমেই সম্পর্কের অবনতি ঘটছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর। পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মতো তৎপর না হলেও, সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক ঝালাইয়ে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে জোটভুক্ত এই রাষ্ট্রগুলো। যা ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

বেলারুশে সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার