Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা

BN DESK
04 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

ধর্মডেস্ক: সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো-বশেষ প্যাকেজ : ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ : ৫ লাখ ৫০ হাজার টাকা, সাশ্রয়ী প্যাকেজ : ৫ লাখ ১০ হাজার টাকা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়। হাব জানায়, ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিল ৬ লাখ ৯৯ হাজার টাকা। এবছর তা ৫১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজারে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে। আর ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।এর আগে রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে।

বিশেষ প্যাকেজ : ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, সুলভ প্যাকেজ : ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সাশ্রয়ী প্যাকেজ : ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার