Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী , কারণ অস্পষ্ট

BN DESK
09 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের হঠাৎ করেই ভার্জিনিয়ায় এক বিরল বৈঠকে অংশ নিতে তলব করেছেন। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনো পরিষ্কার নয়।

মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকে হাজার হাজার সেনা, এমনকি স্পর্শকাতর বিদেশি ঘাঁটিরও দায়িত্বে রয়েছেন। এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সময়সূচি সাধারণত অনেক আগেই নির্ধারিত থাকে।

পেন্টাগনের মুখপাত্র পারনেল সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তিনি বিস্তারিত জানাননি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, আমি এটা পছন্দ করি। দারুণ একটা সিদ্ধান্ত। জেনারেল এবং অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুক—এটাই চাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী , কারণ অস্পষ্ট

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার