Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বৈদ্যুতিক তারে কাপড়, ব্যাহত মেট্রোরেল চলাচল

BN DESK
03 December 2025, 01:49 PM পড়তে ১ মিনিট

মেট্রোরেল লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের ওপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে। এর আগে গত রোববার রাতে দুই কারের মধ্যবর্তী স্থানে এক কিশোরের উঠে পড়ার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বৈদ্যুতিক তারে কাপড়, ব্যাহত মেট্রোরেল চলাচল

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার