Logo
ট্রেন্ডিং: চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার  ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে গাছ লাগাল বিএনপি জেনে নিন নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন?

বোদা পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
বোদা পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেল বোদা থানা। গত শনিবার জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসারসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বোদা থানা সূত্রে জানা যায়, আগস্ট মাসে মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তৎপরতা, অপরাধ দমন, অপরাধীদের দ্রুত গ্রেফতার, নিয়মিত টহল ও জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মতো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে থানা কর্তৃপক্ষ। পাশাপাশি থানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণ স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বোদা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আজিমউদ্দীন জানান, এই সম্মান পুরো থানার অফিসার ও ফোর্সদের সম্মিলিত কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিক সেবার স্বীকৃতি। এই পুরস্কার ভবিষ্যতের কাজে আরও উৎসাহ যোগাবে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করবে।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বোদা পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার