Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
03 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল সুমন হোসেন (০৮) নামের এক শিশুর।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর দুইটার সময় উপজেলার বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নের কুমারখালী গ্রামে বিপ্লব হোসেনের ছেলে। সে গত ০৩ অক্টোবর তার বোনের বাড়ি শৈলকুপায় বেড়াতে এসেছিল।
এলাকাবাসীর ও স্বজনরা জানায়, সুমন সকাল ১১ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তারপর ঘটনা জানা জানি হলে গ্রামবাসী তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বোনের বাড়ি পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার