Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বোয়ালমারীতে ট্রেনে কেটে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

BN DESK
22 January 2026, 10:43 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কেটে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম আনজিরা বেগম (৬০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্লার স্ত্রী। বোয়ালমারীতে ছেলের সাথে ৩ বছর ধরে তিনি ভাড়াবাড়িতে বসবাস করতেন।

নিহতের ছেলে আনিসুর রহমান জানান, তার মা কিছুটা শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। রেল সড়কের পাশে বাঁশের আড়ায় তিনি কাপড় শুকাতে দিয়েছিল। ঘটনার আগ মূহুর্তে তিনি কাপড় আনতে গিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়া এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছাকাছি রেলসড়কের একটি বাঁক থাকায় বৃদ্ধা ট্রেন আসা দেখতে পারেন নাই। আর কানে কম শোনার কারণে শব্দও শুনতে না পেয়ে দুর্ঘটনা কবলিত হয়। দুই সন্তানের জননী বৃদ্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের মো. আব্দুর রহমান বিশ্বাসের বাড়িতে ছেলের সাথে ভাড়াবাড়িতে থাকতেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এটি রেলওয়ে পুলিশের এক্তিয়ারধীন। তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।

রাজবাড়ি রেলওয়ে পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমাদের লোক ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

বোয়ালমারীতে ট্রেনে কেটে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার