Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্যাংক এশিয়া আয়োজিত দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

ব্যাংকের শাখাসমূহের এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের (বামেলকো) মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫” আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি । ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ ও জনাব আখতারুদ্দিন মাহমুদ এবং এসইভিপি ও জোনাল হেড জনাব তানফিজ হোসাইন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর যুগ্ম পরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান খান এবং জনাব মোঃ মাহমুদুল হক ভূঁইয়া। ব্যাংকের ঢাকা জোনের বিভিন্ন শাখা, সেন্টার এবং ইসলামিক উইন্ডোর বামেলকো ও ও সিটিপিসির ট্রেড অফিসারগণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ব্যাংক এশিয়া আয়োজিত দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার