Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভাঙ্গায় নারীসহ তিন মাদক কারবারি আটক

BN DESK
21 January 2026, 08:29 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর এলাকায় কুমার নদের ব্রিজের নিচ থেকে সজিব খালাসী (২৬) এবং রাত সাড়ে ১২টার দিকে হোগলাডাঙ্গী সদরদী ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদ্দাম মাতুব্বর (৩২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ময়না বেগম (৪২) নামে এক নারীকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও ৫ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ভাঙ্গায় নারীসহ তিন মাদক কারবারি আটক

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার