Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

BN DESK
29 August 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ (৫২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই চালক।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ী মধু উল্লাহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, পঞ্চগড় থেকে ভাঙ্গাগামী কমলাবোঝাই পিকআপটি প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমলাবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা ফল ব্যবসায়ী মধু উল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার