Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

BN DESK
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

মফস্বল ডেস্ক: ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।এর আগে গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

ফরিদপুর ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৫ জনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে প্রজ্ঞাপন বাতিলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

এদিকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার প্রতিবাদে কয়েকদিন ধরে ভাঙ্গা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী চলছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার