Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভারতে আটক ১০ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট
ভারতে আটক ১০ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে রয়েছে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এসব বাংলাদেশিরা রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেহাট জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ভারতে আটক ১০ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার