Logo
ট্রেন্ডিং: চাকরিতে প্রবেশে বহাল হলো ৩২ বছরের বেশি বয়সসীমা, গেজেট প্রকাশ  ১১ বছর পর সুপার কাপ শিরোপা জয় নাপোলি’র ২৪ ও ২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

ভারতে আসছেন রোনালদো!

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
ভারতে আসছেন রোনালদো!

স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসতে পারেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং প্রতিযোগিতামূলক ম্যাচ। আগামী ২২ অক্টোবর গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে আল-নাসর ক্লাবের মুখোমুখি হবে এফসি গোয়া। এই ম্যাচেই রোনালদোকে ভারতের মাটিতে প্রথমবার খেলতে দেখা যেতে পারে। 

যদিও চুক্তি অনুযায়ী আল-নাসর কর্তৃপক্ষ অ্যাওয়ে ম্যাচে রোনালদোকে খেলার জন্য বাধ্য করতে পারবে না, তবে তিনি যদি খেলতে চান, তাহলে ভারতের মাঠে তার আগমন নিশ্চিত।

আল-নাসর কর্তৃপক্ষ গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য মোট ১২ জন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করিয়েছে, যার মধ্যে রোনালদোর নামও রয়েছে বলে জানা গেছে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এফসি গোয়ার গ্রুপে আল-নাসর ছাড়াও রয়েছে ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। 

১৭ সেপ্টেম্বর আল জাওরার বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এফসি গোয়া। এরপর ১ অক্টোবর এফসি ইস্তিকললের মুখোমুখি হবে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ভারতে আসছেন রোনালদো!

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার