Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার নিন্দা

BN DESK
09 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অমানবিক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিই তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি প্রবেশ করে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার নিন্দা

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার