Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

BN DESK
09 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

ভাষাসৈনিক আহমদ রফিকের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।এরপর শোক র‌্যালির মাধ্যমে এই ভাষাসংগ্রামীর লাশ ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হবে। সেখানে তাকে শেষ বিদায় জানানো হবে। তিনি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করে গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯৫২ সালে তৃতীয়বর্ষে পড়ার সময় ফজলুল হক হল, ঢাকা হল এবং মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত।

১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে বেরিয়ে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক। এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার