Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইনটিকে শহরটির ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়।

গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এ দুটি ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত। যে কারণে দেশটি তীব্র ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। যেটির প্রভাবে ১১টি প্রদেশের ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। ভয়াবহ ওই ভূমিকম্পে সিরিয়াতেও আরও ছয় হাজার মানুষের মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার