Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভূমিকম্পে ৭ বিদ্যুৎকেন্দ্রসহ ঘোড়াশালের সাবস্টেশন বন্ধ

BN DESK
22 November 2025, 02:08 AM পড়তে ১ মিনিট

ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র এবং ঘোড়াশালের সাবস্টেশন বর্তমানে বন্ধ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) পিডিবি এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে।

 

বার্তায় বলা হয়েছে, বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এছাড়াও, নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল সাবস্টেশনসহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

পিডিবি নিশ্চিত করেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বন্ধ হওয়া লাইন ও সাবস্টেশন পুনরায় সচল করার কার্যক্রম চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ভূমিকম্পে ৭ বিদ্যুৎকেন্দ্রসহ ঘোড়াশালের সাবস্টেশন বন্ধ

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার