Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

BN DESK
12 January 2026, 08:48 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে কারা অন্তরীণ ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার।

সোমবার এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে এক ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় বিচার চলছে। 

সোমবার কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যারা সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, তারা এই কারামুক্তির পদক্ষেপের মাধ্যমে উপকৃত হয়েছেন।

বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সংখ্যা আরও কম।

সূত্র: রয়টার্স

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার