Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভোজ্যতেলের বর্ধিত দাম আজ থেকে কার্যকর

BN DESK
08 December 2025, 07:01 PM পড়তে ১ মিনিট

আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৭ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পামঅয়েলের দাম। এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা।

গতকালরোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠক হয়। ওই বৈঠকেও তেলের নতুন দাম নির্ধারণ হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানো ভোক্তার ওপর বাড়তি চাপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তেলের নতুন দরের তথ্য জানিয়েছে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫, আর খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই দুই ধরনের তেলের সরকার অনুমোদিত দর ছিল যথাক্রমে ১৮৯ ও ১৬৯ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম ধরা হয়েছে ৯৫৫ টাকা, এতদিন সরকার নির্ধারিত দাম ছিল ৯২২ টাকা। এবার সবচেয়ে বেশি দর বেড়েছে পামঅয়েলের। এ ধরনের তেলের লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, এতদিন সরকারি দর ছিল ১৫০ টাকা। যদিও এক সপ্তাহ ধরে বেশি দরেই বিক্রি হয়ে আসছে ভোজ্যতেল। আজ সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

গত সপ্তাহে কোনো ঘোষণা ছাড়াই একপ্রকার নীরবে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন। তখন তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা নির্ধারণ করে বাজারে ছেড়েছিল। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ ও পামঅয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজারে নতুন এ দরে তেল সরবরাহ শুরু করা হয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ভোজ্যতেলের বর্ধিত দাম আজ থেকে কার্যকর

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার