Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভোটার হলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

BN DESK
27 December 2025, 03:30 PM পড়তে ১ মিনিট

ভোটার হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।

এদিকে, আজ এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ভোটার হলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার