Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল

BN DESK
28 December 2025, 10:55 AM পড়তে ১ মিনিট

রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৭ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। দুদিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন। পরদিন ৮ আগস্ট বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন কেনার পর তিনি পদত্যাগ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার