Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভোট চাইতে এলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে: আজম খান

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

রাজনৈতিক নেতার পেশা, তাদের সংসার কীভাবে চলে, কত সম্পদের মালিক, প্রার্থী হওয়ার আগে তা ভোটারদের জানতে হবে বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের সদস্যসচিব মো. আজম খান।

তিনি আরও বলেন, ভোট চাইতে এলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে। নইলে দুর্নীতি কমবে না।

আজ রোববার (১২ অক্টোবার) দুপুরে জনতার দলের গাজীপুর জেলা ও মহানগর কমিটির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজম খান।

দলের জেলা কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব আবু জাফর রিপন, মহানগরীর আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্যসচিব মো. নোমান প্রমুখ।

আজম খান বলেন, ‌‘গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় এনেছিল। তারা গুণগত কোনো পরিবর্তন করতে পারেননি। মানুষ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ভালো মানুষ রাজনীতিতে আসছেন না। এজন্যই জনতার দলের আত্মপ্রকাশ হয়েছে। যতবেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, চাঁদাবাজ-সন্ত্রাসীরা ততই দূরে সরে যাবে।

সভা শেষে ফিতা কেটে দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করা হয়।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ভোট চাইতে এলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে: আজম খান

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার