Logo
ট্রেন্ডিং: আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না : জামায়াত আমির সূচি চূড়ান্ত: ২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পাঁচ পরিবারের ১২ ঘর পুড়ে ছাই সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে : তারেক রহমান

ভোট দিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

R
নিজস্ব প্রতিবেদক
28 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
ভোট দিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৯টা থেকে ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ নং হল কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

ভোট দেয়া শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। সবাই খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা আমরা আগে থেকেই বলে আসছি। তার একটি নজীর আজ সকালেও হয়েছে। পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করাতে আমাদের সমস্যা হয়েছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সীমাবদ্ধ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ভোট দিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার