Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মক্কা-মদিনা রুটে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২ জন

BN DESK
17 November 2025, 05:03 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।

এই ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন। রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।

তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

মক্কা-মদিনা রুটে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২ জন

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার