Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মগবাজারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

BN DESK
28 November 2025, 12:04 AM পড়তে ১ মিনিট

ঢাকার মগবাজারের দিলুরোড এলাকার একটি আটতলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২২ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মগবাজারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার