Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মগবাজারে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর বড় মগবাজার এলাকায় নিজ বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, পরিবারের লোকজন শাহনেওয়াজকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের দাবি, নিজ রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন শাহনেওয়াজ। তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল বলেও দাবি পরিবারের।

পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শাহনেওয়াজ জামাল মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেক এর মেয়ে। পরিবারের সঙ্গে তিনি মগবাজারের ভাড়া বাসায় থাকতেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মগবাজারে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার