Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

BN DESK
26 January 2026, 05:35 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরার তিনটি পৃথক জনসভায় ভাষণ দেবেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিএনপি’র মিডিয়া সেল থেকে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেল থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।  ময়মনসিংহ থেকে ফেরার পথে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। এই কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

B
BN DESK | 26 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার