Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান

BN DESK
18 December 2025, 02:12 AM পড়তে ১ মিনিট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসতে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কাছে গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
 
তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি।
 
এদিকে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
 
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকা-দিল্লির হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব কূটনীতি নিয়মিত ঘটনা। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য। কারণ, তারা বিগত ১৫ বছরের প্রহসনের নির্বাচন নিয়ে কিছু বলেনি। এ সময় শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে ভারতকেই বিরত রাখতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
 
সেভেন সিস্টার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সেভেন সিস্টার আলাদ করার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য অবান্তর। এর আগে, গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার